শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

আলীকদমে বিজিবির অভিযানে বিদেশী গরু জদ্ধ

৬৭

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমের ৩নং নয়াপাড়া ইউনিয়নের কয়ার ঝিরির পাশে শির ঝিরি নামক স্থানে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৫৭) ব্যাটালিয়ন। এই সময় মিয়ানমার থেকে অবৈধ ভাবে নিয়ে আসা ৮০টি বিদেশী গরু জদ্ধ করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও পুলিশের যৌথ টিম এই গরুগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ শহীদুল ইসলাম। তিনি বলেন, উদ্ধার হওয়া এ গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকার কাছাকাছি হবে। গরুগুলো আলীকদম (৫৭ বিজিবি) সদর ব্যাটালিয়নে আনা হচ্ছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন দুর্গম সীমান্ত দিয়ে চোরাকারবারিরা মিয়ানমার থেকে অবৈধভাবে গবাদি পশু নিয়ে আসছেন। এরই প্রেক্ষিতে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে গত ছয় মাসে ৮০৭টি গরু ও মহিষ জদ্ধ করেছেন। যার বাজারমূল্য আট কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

এসব গবাদি পশু পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে নিলামে বিক্রি করে সেই অর্থ কোষাগারে জমা করা হয়েছে। এ পর্যন্ত এ বিষয়ে আলীকদম থানায় দুটি ও কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে ২৪টি মামলা দায়ের করেছে বিজিবি। সেই সঙ্গে গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অপরাধে দুইজন আসামিকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।