শিরোনাম
সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডার

৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়া

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় গতশুক্রবার মধ্যরাতের মাত্র তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে শতাধিক মাটির ঘর ভেঙে গেছে। এতে ঘরবাড়ি হারিয়ে দুর্ভোগে পড়েছেন এসব পরিবার। অনেক ঘরে পানি ঢুকে আসবাবপত্র, রান্নার সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।

দীঘিনালা উপজেলার জামতলী, সুধীর মেম্বারপাড়া, মায়াপাড়া, জামতলী বাঙালি পাড়ার নিচু এলাকা ও জামতলী বাজারসংলগ্ন এলাকায় বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকায় বেশ কয়েকটি মাটির ঘর ও গুদামঘর ভেঙে পড়েছে। এতে অনেক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্থ সানজিদস আক্তার ও আয়েশা আক্তার বলেন, রাতের ভারী বৃষ্টিতে হঠাৎ করে ঘরে পানি ঢুকে পড়ে। পানি বাড়তে থাকায় অনেকে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করারও সুযোগ পাননি। ঘরের আসবাবপত্র, রান্নার সামগ্রী, কাপড়চোপড়সহ মূল্যবান জিনিসপত্র পানিতে ভেসে গেছে।

জামতলী এলাকার ক্ষতিগস্ত আমেনা বেগম বলেন, শুক্রবার রাতের বৃষ্টিতে আমার সবকিছু পানিতে ভেসে গেছে। ভাত রান্না করে খাব, সেই পাতিলটাও নেই। জমিনে কাজ করে মেয়ের জন্য এক জোড়া কানের দুল বানিয়েছিলাম, সেটিও পানিতে ভেসে গেছে। এখন আমার কিছুই নেই। ফাতেমা আক্তার বলেন, ঘুম থেকে উঠে দেখি বাড়িতে পানি। এর মধ্যে বাড়ির এক কোণা ভেঙে গেছে। ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে আছি।

স্থানীয় বাসিন্দা মোঃ বাতেন বলেন, কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিচু এলাকার পানি দ্রুত বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনেকেই বর্তমানে আত্মীয়স্বজনের বাড়ি সহ অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন, তারা দ্রুত সরকারি সহায়তা চান।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ বলেন, ক্ষয় ক্ষতি নিরুপন করে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।