কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচার
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিঃনং-১৮৪৩) কাপ্তাই নতুন বাজার শাখার কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। আগামী ৩০আগস্ট (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।
নির্বাচন ঘিরে চালক, সদস্যরা ও প্রার্থীরা ইতিমধ্যে অটোরিকশা, অফিস ও বিভিন্ন এলাকায় রঙিন পোষ্টার,ব্যানার টাঙিয়ে ভোট চাইছেন ভোটরদেও কাছে। বিভিন্ন প্রার্থী ইতিমধ্যে সদস্যদের নিকট ভোট প্রার্থনা চেয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে। মোট ভোটার ২২৫জন। ১১টি পদের জন্য ২৬জন প্রার্থী লড়াই করছে।
সভাপতি পদে দুই জন মোঃ আবু বক্কর ছিদ্দিক, মোঃ ইমান আলী, সহ-সভাপতি পদে ২জন মোঃ তোফাজ্জল হোসেন , মোঃ মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক পদে ৩জন মোঃ হারুনুর রশিদ, মোঃ দিদারুল আলম, মোঃ মোজাহিদুল ইসলাম জুয়েল, সহসাধারণ পদে ৪জন মোঃ মিয়া হোসেন, মোঃ মনির আহমেদ, মোঃ ফারুক, মোঃ শাহ আলম, সাংগঠনিক পদে ২জন মোঃ রাসেল ফকির, মোঃ রাজা মিয়া,সহ-সাংগঠনিক পদে ২জন মোঃ কবির হোসেন, মোঃ নাছির, অর্থ সম্পাদক পদে ২জন মোঃ আমির হোসেন, মোঃ সেলিম, দপ্তর সম্পাদক পদে ২জন মোঃ আরিফ হোসেন, বাবু বাবলু কুমার নাথ, প্রচার শম্পাদক পদে ৩জন মোঃ খায়রুল, মোঃ জামাল মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য পদে ৪জন লড়াই করছে এরা হল মোঃ শহীদুল্লাহ্, আলো বিকাশ চাকমা ধন্যা, মোঃ শামীম হোসেন ও মোঃ বায়েজিদ আলি।
নির্বাচন কমিশনার মোঃ কামাল হাকিম ও সদস্য সচিব মাহামুদুর রহমান জানান, আমরা আগামী ৩০ আগস্ট-২৬ অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন গনতান্ত্রিক পদ্ধতিতে অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে উপহার দেয়ার কথা জানান।