শিরোনাম
আঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ানমাদক ও জুয়া খেলার গ্রাসে রাঙ্গামাটির বরকল উপজেলা, প্রয়োজন গণসচেতনতা ও প্রতিরোধজনস্বার্থের দিকে খেয়াল রেখে কাজে মনোনিবেশ করতে হবেঃ পার্বত্য মন্ত্রনালয় সচিব কানিজআর্থিক অনটনে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়ে যায়: কর্ণেল মোঃ মাসুদ খানএমএন লারমার মৃত্যুবার্ষিকীতে জুম্ম জনগনের অধিকার প্রতিষ্ঠায় ১৭ কোটি মানুষের প্রতি আহ্বানকাপ্তাইয়ে চাঁদা আদায় করতে গিয়ে এনএসআই এর ভূয়া সদস্য আটক

সাজেক উদলছড়ি বিওপি এলাকায় নব নির্মিত স্কুল উদ্বোধন

৫৮

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

সাজেক বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় দূর্গম উদলছড়ি বিজিবি বিওপির এলাকায় নব নির্মিত স্কুল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫জানুয়ারি) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম পাহাড়ী এলাকা উদলছড়িতে নব নির্মিত স্কুলের কার্যক্রম শুরু উদ্বোধন করে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান পিএসসি অধিনায়ক এর পক্ষ হতে উদলছড়ি বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ হেলাল উদ্দিন।

দূর্গম পার্বত্য অঞ্চলে স্কুলের কার্যক্রম শুরু হওয়ায় অবহেলিত শিক্ষা বঞ্চিত শিশুরা শিক্ষার আলো এ আলোকিত হবে বলে এলাকাবাসী মনে করেন। নিজ এলাকায় এ নব নির্মিত স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার কারবারী মোহন লাল কান্তি চাকমা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অত্যন্ত আনন্দিত এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।