শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা

৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণের জন্য গাছের চারা প্রদান এবং এক অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মধ্যমনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ৪ বান ঢেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নুরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ৪টি ওয়ালটন জালি ফ্যান ও ১টি ১০০ ওয়াট হামকো ব্যাটারি, ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী এবং মুসলিমপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় ১টি আইপিএস মেশিন ও ২টি ১৩০ ওয়াট হামকো ব্যাটারি বিতরণ করা হয়। বিজিবির এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।

পাশাপাশি একজন অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) এসব সামগ্রী ও সহায়তা বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবি নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।