শিরোনাম
সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা, ও মাদক বিক্রির টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রুহুল আমিন (৩৮) কে গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন, ৭ নং ওয়ার্ড উত্তর বাইশারীর মোশাররফ আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে রুহুল আমীন (৩৮)। এসময় তার সহযোগী ৩ জন পালিয়ে গেলে তাদের আটক করতে সম্ভব হয়নি।

২৪ আগস্ট (সোমবার) রাত ০১.০৫ ঘটিকার সময় বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ পুরাতন ইউনিয়ন পরিষদের পূর্বপার্শ্বের খোলা জায়গায় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রির সময় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মনজুর আহসানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শওকত জামিল এবং সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন। আটক রুহুল আমীনের কাছ থেকে মাদক বিক্রির ৪৯৫০/-(চার হাজার নয়শত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবৎ বাইশারী পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে সহযোগী কয়েকজন আসামীসহ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। ইতিঃপূর্বে সে আরো ২ বার মাদকসহ গ্রেফতার হয়েছিল।

এলাকার সচেতন মহল জানায়, সে দীর্ঘদিন যাবত তাঁর সহযোগীদের নিয়ে ইয়াবা ট্যাবলেট, বাংলা মদ ও গাঁজা বিক্রি করে আসছে, তাদের কারনে আমাদের যুবসমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংস হচ্ছে। তার মত সহযোগীদের ও গ্রেফতার করে মাদকমুক্ত এলাকায় গড়ার আহ্বান জানান।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আটককৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।