শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহত

৪

॥ মুবিনুল হক মুবিন,নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সাইফুল ইসলাম (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণে তার দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আশংঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (২৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)র অধীনস্থ টার্গুপারা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মোহাম্মদ সাবের এর ছেলে।

বিজিবি সুত্রে জানা যায়, সোমবার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)র অধীনস্থ টার্গুপাড়া বিওপির সীমানা পিলার- ৫২ সংলগ্ন এলাকা দিয়ে সাইফুল ইসলাম মায়ানমারের অভ্যন্তরে যায়। শূন্যরেখা থেকে আনুমানিক ৩০০-৪০০ মিটার ভিতরে আরকান আর্মির নিয়ন্ত্রণাধীন ডুইল্যাঝিরি ক্যাম্পের কাছে পাহাড়ে বাঁশ কাটার সময় একটি ল্যান্ডমাইনের উপর তার পা পড়ে। এসময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন তকন তাঁর রক্তক্ষরণ বন্ধ হয়নি। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ল্যন্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু বলেন, সীমান্তের ঝুকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনে যাতায়াত না করতে এবং মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে বাঁশ-কাঠসহ বনজ সম্পদ সংগ্রহ না করার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে জীবিকা অন্বেষনে বাঁশ ও কাঠ সংগ্রহ করতেন। চলমান সংঘাতের কারনে ওপারে ব্যাপক স্থলমাইন পুঁতে রাখায় এলাকাটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনার পর সীমান্তবাসীদের মাঝে নতুন করে আতঙ্ক ও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।