শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

বরকলে লীন প্রকল্পের দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

৫৬

॥ নিরত বরন চাকমা,বরকল ॥

রাঙ্গামাটির বরকলে জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের আওতায় আয়োজিত পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(৫জানুয়ারি) সকালে উপজেলার বরকল ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ সমাপনী সভা আয়োজন করা হয়।

বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা এর সভাপতিত্বে সভায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডাঃকামরুল হাসান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোঃ ওবায়েদ উল্লাহ ফারুকী।

সভাপতি বক্তব্য বরকল ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা বলেন,প্রশিক্ষণ জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ।আজকে যারা প্রশিক্ষণে অংশ নিয়েছেন ভবিষ্যতে তাদের জীবনে কাজে আসবে।

তিনি আরও বলেন,বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ নয়।তাই প্রশিক্ষণের মাধ্যমে পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং পুষ্টিকর খাবার উৎপাদনে উৎসাহিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার চাকমা।

এসময় উপজেলা জুম ফাউন্ডেশন(লীন প্রকল্প) সমন্বয়ক সঞ্চয় চাকমা ও ফিল্ড ফ্যাসিলিটেটর তাপস কুমার চাকমা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি বান্নচরণ চাকমা সহ বরকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী,প্রথাগত নেতৃত্ববৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।