শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

২

॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ান (৩৪ বিজিবি)। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে সীমান্ত পিলার-৩৯ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হাঙ্গরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজু আমতলী বিওপির একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি স্থান থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে অভযানের সময় ইয়াবা সাথে জড়িত কাউকে আটক করা হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বে সীমাবদ্ধ নেই, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে ও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে এ অভিযান অব্যহত থাকবে।

তিনি আরও বলেন, রিজিয়ন সদর দপ্তর কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর রামুর দিকনির্দেশনায় কক্সবাজার ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি বাড়ছে। উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায়।