শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকে

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় বান্দরবানের রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল। সোমবার (২৪ আগস্ট) উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও স্থানীয়দের মধ্যে চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্রু মং মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সাবেক সহসভানেত্রী প্রুহ্লাচিং মারমা। এ ছাড়া মহিলা দলের সদস্য শৈয়ই মারমা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মংক্যওয়াই মারমা ও যুবদল সদস্য হাইনু মং মারমাসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লুপ্রু মং মারমা বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকে তাই আমাদেরও জন্য আনন্দ এবং গর্বের দিন। পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করবেন এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও বলেন, একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে লাগানো নয়; বরং আগামী দিনের জন্য অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্র্যের নিরাপদ ভবিষ্যৎ তৈরি করা। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে।

বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে স্থানীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।