শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

নানিয়ারচরে সামাজিক সংগঠন “প্রিয় রাঙ্গামাটি”র আহবায়ক কমিটি গঠন

১৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নানিয়ারচর উপজেলায় সামাজিক সংগঠন “প্রিয় রাঙ্গামাটি”র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সোহেল আহমেদ মুরাদকে আহবায়ক এবং দুর্জয় কর্মকারকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) নানিয়ারচর উপজেলার টাউন হল এ সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “প্রিয় রাঙ্গামাটি” কেন্দ্রীয় কমিটি আহবায়ক কমিটির অনুমোদস দেন। এছাড়াও “প্রিয় রাঙ্গামাটি” উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান প্রগতি চাকমা। বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধক হিসেবে ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল জামান হাওলাদার, ও নানিয়ারচর উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার সারোয়ার কামাল, মোঃ শাহাদাত হোসেন সিকদার, সাধারণ সম্পাদক, প্রিয় রাঙ্গামাটি। আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান, সোহেল চাকমা, আনোয়ার হোসেন কায়সার, তাজুল ইসলাম রাজু, নোবেল মল্লীক, বিশাল চৌধুরী প্রমুখ।