শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

রাঙ্গামাটিতে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

৫৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ অক্টোবর) ভোর রাতে শহরের রিজার্ভবাজারের বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে আরো জানা গেছে, বুধবার ভোর ৪ টায় একটি মুদির দোকান থেকে আগুনে সূত্রপাত হয় । ঐ দোকানে গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় ফায়ার সার্ভিস প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রাঙ্গামাটি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারি উপ-পরিচালক রতন কুমার নাথ বলেন,ভোর রাতে যখন অগ্নিকান্ডের খবর পায়,তখনই আমরা ঘটনাস্থলে পৌছায়। পরে তাদের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি জানান।