শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাই উপজেলায় বিবাহ ও জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা

পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে: ইউএনও

৪৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর আয়োজনে বাল্য বিবাহ ও জেন্ডার উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান একথা বলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে কমিউনিটি হেলথ প্রোগামের ফিল্ড সুপারভাইজার শশীর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, ৮ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আরশাদ আলী এরশাদ, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। কর্মশালায় ইউপি সদস্য মাইন উদ্দিন, আবুল হাসনাত খোকন, নীহার রন্জন তনচংগ্যা, সুমন মেম্বার, মনা মেম্বার, আবুল হাসেম, মামুন মেম্বার, আজিজুল হক মন্ত্রী, মহিলা সদস্য নয়ন আক্তার, হোসনে আরা সহ স্থানীয় জরপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, তিনি আরোও বলেন, নারীরা যতো বেশী শিক্ষিত হবে ততো বেশী বাল্য বিবাহের হার কমে যাবে। সরকার নারীর ক্ষমতায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। নারীর প্রতি সম্মান রাখুন। এর আগে ইউএনও মুনতাসির কর্মশালার উদ্বোধন করেন।