শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়িতে নারীর ক্ষমতায়ন শীর্ষক সভায় বক্তারা

পুরুষের সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর হবে

৬১

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

একটি শিশু যখন ছোটবেলা থেকেই দেখবে তার পরিবারে নারীকে সম্মান দেখানো হয়, মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়, নারীর অধিকার নিশ্চিত করা হয়, তখন শিশুটি বড় হয়েও সেই চর্চা করবে। ঠিক তখননি নিরাপদ সমাজ তৈরি হবে। মঙ্গলবার (৬অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়াজিত ও কানাডা সরকারের অর্থায়নে বাস্তবায়িত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারী ও কন্যা-শিশুর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ও জিআইইও চন্দন ত্রিপুরা’র সঞ্চালনায় অবহিতকরণ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরাণী। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রতন খীসা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া, বাটনাতলী ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মোহন, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, খাগড়াছড়ি জেলা ফ্যাসিলিটেটর সুজশা চাকমা, খাগড়াছড়ি জেলা কর্মকর্তা কিউলী দেওয়ান, জেলা মনিটরিং অফিসার পাইওমং চৌধুরী, উপজেলা শিক্ষা ফ্যাসিলিটেটর মংসাজাই চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা আরো বলেন, দেশে নারী ও কন্যাশিশু এখনো বিভিন্ন ধরণের বাধা ও সহিংসতার শিকার হচ্ছে।
বর্তমানে দেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, যৌন নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। শুধু আইনের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবে না। তাই পুরুষের সহযোগিতামূলক মনোভাবের প্রয়োজন। পুরুষের সহযোগিতামূলক মনোভাব নারীর এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। তাই পুরুষরা নারীর প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষণ করলে দেশে নারীর প্রতি সহিংসতা দুর হবে।