শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মানিকছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

৯৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপি ২৩-২৯ জুলাই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মানিকছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ জুলাই) কর্মসূচীর প্রথম দিন সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রেসক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচী তুলেন ধরে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদনে লক্ষ মাত্রা নির্ধারণ ছিল ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। এবারও কাংখিত লক্ষ মাত্রা নিয়ে দেশব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে । এ বছর মৎস্য সপ্তাহ উদযাপনে ৭ দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ২৪ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে প্রান্তুিক মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা, মোবাইল কোর্ট, গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছচাষ বিষয়ে পরামর্শ, পানি পরীক্ষা, কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ এবং মৎস্য চাষের ওপর মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। এ সময় মৎস্য সপ্তাহকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।