শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১

॥ মিলটন বড়ুয়া ॥
গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারনে রাঙ্গামাটির সদর উপজেলার ঝুঁকিপূর্ণ বেশ কিছু এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী। এসব এলাকার মানুষের সাথে তিনি কথা বলেছেন এবং বিপদ এড়াতে সবাইকে নিরাপদ এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান করেছেন। মঙ্গলবার (৭জুলাই) সকালে তিনি বেশ কিছু এলাকা পরিদর্শনে গিয়েছেন।

অপর দিকে বাঘাইছড়ি উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় মাটি ধ্বসে পড়ে লক্ষ্মী বিলাশ চাকমা (৬০) নিহত হয়েছেন। জানা গেছে, টানা বৃষ্টির কারনে তাঁর বাড়ির পাশের মাটি ধ্বসে পড়ে। মঙ্গলবার সকালে এসব মাটি সরাতে গিয়ে আবারো মাটি সাথে গাছেরগুড়ি পড়লে এতে তিনি সেখানেই চাপা পড়েন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করলে ততক্ষনে তিনি মারা যান। অন্য দিকে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উপজেলা চন্দ্রঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডে কর্ণফুলি সরকারি কলেজ এলাকায় পাহাড় ধ্বসে দুই শিশু আহত হয়েছে তবে তারা প্রানে বেঁচে গেছে। মঙ্গলবার সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এছাড়া ক’দিনের টানা বৃষ্টিতে খাগড়াছড়ির জেলার বেশ কিছু নিন্মাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসন এসব এলাকা থেকে জনসাধারনকে সরে আসতে অনুরোধ জানিয়েছে। সেখানেও বিভিন্ন এলাকায় প্রশাসনের কর্মকর্তারা জনসাধারনের নিরাপত্তায় মাইকিং করেছেন।

এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সালমান জানিয়েছেন, জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী মঙ্গলবার সকালে রাঙ্গামাটি সদরস্থ পাহাড়ধসের ঝুঁকিপ্রবণ শিমুলতলীস্থ পাহাড়ের ঢাল, রূপনগর এলাকা, লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢাল এলাকা এবং লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তার সাথে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের কর্মকর্তা এবং রেডক্রিসেন্টের সদস্য সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তিনি জানান, এখনো মঙ্গলবার দুপুর পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ২১ টি পরিবারের ৭০ জন নারী-পুরুষ-শিশু আশ্রয় নিয়েছেন। তাদের জন্য জরুরী খাবার ও ঔষধের ব্যবস্থা করা হয়েছে।

অপর দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র পরিদর্শনে নিষেধজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী। গত ক’দিনের টানা বৃষ্টি হচ্ছে এবং কিছিু স্থানে ভুমি ও পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭জুলাই) ভারী বর্ষণ, বিভিন্ন স্থানে ভুমি ধ্বস পাহাড় ধ্বস এবং যোগাযোগে বিঘœ ঘটার কারনে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সর্বসাধারণের প্রবেশাধিকারে নিষিদ্ধ করা হলো। নিরাপত্তা এবং জনসাধারনের ক্ষতি এড়াতে প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধও করেছেন তিনি।

অন্যদিকে অতিরিক্ত বৃষ্টির কারনে রাঙ্গামাটি জেলা সহ বেশ কিছু উপজেলার সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকি থাকায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন ৮জুলাই এর পাঠদান বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ পারভেজ সাজ্জাদ চৌধুরী বৈরী আবহাওয়ার কারনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলায় ৮জুলাই এর এইচএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এর সভাপতি ও চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এইচএসসি ও ভোকেশনাল (৮ জুলাই) বুধবারের পরীক্ষা স্থগীত করেছেন।

জেলা প্রশাসন সুত্র জানায়, জননিরাপত্তায় প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাগন সচেতন এবং নিয়মিত মনিটরিং করছেন। যে কোন বিপদ মোকাবেলায় অন্যান্য প্রতিষ্ঠানের সকলকে নিয়ে কাজ করছেন বলেও জানিয়েছেন।