শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছে

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় টানা বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় কেন্দ্রে আসতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে একাধিকবার মাইকিং করা হয়েছে। ইতিমধ্যে আশ্রিতদের খিচুরি সহ সুখনো খাবার দেওয়া হয়েছে। বুধবার (৮জুলাই) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম আশ্রয় কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন।

উপজেলা প্রশাসন সুত্র জানায়, প্রশাসনের পক্ষ থেকে ১৮টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে। এছাড়া কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ এলাকায় অস্থায়ী ভাবে আরও ২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে ৩টি আশ্রয় কেন্দ্রে ১০৫ জন আশ্রয় নিয়েছেন বলে জানান। এদের ইউপি চেয়ারম্যান এর মাধ্যম খিড়–ড়ি দেয়াসহ সুখনো খাদ্য দেয়া হচ্ছে।

এসময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, খাদ্য কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও ইউপি সদস্য মোঃ ইমান আলী উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেন একই সাথে আশ্রয় কেন্দ্রে আসা লোকজনের মাঝে খিচুড়ি বিতরণ বিষয়টি অবলোকন করেন। ইউএনও নিরাপদ পানি ব্যবহার করার বিষয়ে সকলের মাঝে লিফলেট ও ট্যাবলেট বিতরণ করে। পরে নির্বাহী অফিসার কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন এর ৫নম্বর ওয়ার্ডের অতি ঝুঁকিপূর্ণ ঢাকাইয়া কলোনির পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের নিরাপদে সরে আসতে এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বারদের নিয়ে বসবাসকারীদের বাসায় যান এবং নিরাপদে সরে আসতে অনুরোধ জানান।