শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় অসাবধানতাবশত নিজের ঘরের বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে নিজেই স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার (৭জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেনসন চাকমা (৩০) তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। তিনি ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বেনসন চাকমা নিজের বাড়িতে বিদ্যুতের লাইনের সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটির বিষয়ে আমরা অবগত আছি। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

দিনমজুর এই যুবকের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং স্থানীয় মহাজনপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।