শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান

১২৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী, আলোচনা সভা, সংবর্ধনা প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (২১ জুলাই) বিকাল ৩ টায় ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল আল ফরিদীর সঞ্চালনায় ও হাফেজ মাওলানা ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দিন। প্রধান আলোচক ছিলেন, ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি। বিশেষ বক্তা ছিলেন, খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রবিউল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন।

আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিসহ সংগঠনের জেলা শাখার ১৪ জন শীর্ষ নেতৃবৃন্দকে সংগঠনে বিশেষ অবদান রাখায় সংবর্ধনা প্রদান করেন উপজেলা কমিটি।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাশিদ (ইসলামী সঙ্গীত) পরিবেশন করেন চট্টগ্রামের আল মদিনা শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা আসহাব উদ্দিন আল আজাদ, নবজাগরণ শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা আলমগীর বিন কবির, সচেতন সাংস্কৃতিক ফোরামের পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, জহির উদ্দিন বিন সুরুজ, মুফতি মাঈন উদ্দিন জামিল, মোহাম্মদ আলী, এইচ এম আশরাফুল আলম ইসলাম ও জুনায়েদ মাহমুদ।