শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

টানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিং

১১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
গত কয়েক দিনের টানা বর্ষনে চেঙ্গীনদীর আশেপাশের নিম্নঞ্চল প্লাবিত হওয়া সহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন জনবসতি এলাকায় পাহাড় ধসের ঘটনা হতে মানুষকে সতর্কতা এবং নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছে জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ।

মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে, খাগড়াছড়ির চেঙ্গী নদীর পানি এখন বিপদ সীমা অতিক্রম করে দুপুরের পর থেকেই নিম্নঞ্চলগুলো প্লাবিত হতে দেখা যায়। তারমধ্যে পাহাড়ের ঝুকিপূর্ণ এলাকা পাহাড় ধসের সম্ভবনা দেখা দেওয়ায় খাগড়াছড়ি জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ থেকে সাধারণ মানুষের শতর্ক করে প্রতিটি এলাকায় মাইকিং করা সহ তাদেরকে নিকটবর্তী আশায় কেন্দ্রে গিয়ে থাকতে বলা হয়েছে।

মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার দিকে খাগড়াছড়ি জেলার মাইসছড়ি, মহালছড়ি, সদর উপজেলার কমলছড়ি, গুগড়াছড়ি, বটতলী, মহিলা কলেজ সহ পৌরসভার মুসলিম পাড়া এবং দীঘিনালা, মানিকছড়ি, রামগড় উপজেলার কিছু কিছু এলাকায় এখন বন্যায় প্লাবিত হওয়ার খবর পওয়া গেছে। খাগড়াছড়ির জেলা সদর সহ বিভিন্ন উপজেলাগুলোর একাধিক এলাকায় আঞ্চিক পাহাড় ধসের খবর পাওয়া যায়, এ নিউজ লেখা পর্যন্ত তেমন বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এখন অনবরত বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হতে থাকলে পাহাড় ধস সহ বন্যার আশংকা রয়েছে বলেও জানান পৌর কতৃপক্ষ।

অপর দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষ থেকে সাংসদ ওয়াদুদ ভুঁইয়ার এমপি’র নির্দেশনায়, প্রশাসনের পাশাপাশি দলীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার কাজ শুরু করেছে বলেও সিনিয়র নেতৃবৃন্দরা জানিয়েছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়েছে, জেলা প্রশাসকের নির্দেশনায় পৌরসভা কর্তৃপক্ষ সহ প্রশাসনের কর্মকর্তরা সকাল থেকে মাঠ পর্যায়ে জনগনের সতর্কতার জন্য কাজ করে যাচ্ছেন। সেইসাথে জনসচেতনা বাড়াতে মাইকিং করা হচ্ছে বলেও জেলা প্রশাসন সুত্র জানায়।