শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহত

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে পাথর বোঝাই ড্রাম ট্রাকের চাপায় রিমিতা তঞ্চঙ্গ্যা নামে ৪ বছরে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন ৯নং ওয়ার্ড ওয়াগয় পাড়া এলাকার রোয়াংছড়ি থানার সামনে সকাল ১০টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলা ৬নং ছামছড়ি ইউনিয়ন ৮নং ওয়ার্ডের শামুক ঝিরি পূর্নবাসন পাড়া বাসিন্দার নিরজয় তঞ্চঙ্গ্যা মেয়ে। নিরজয় তঞ্চঙ্গ্যা মেয়কে নিয়ে নিজের মোটরবাইক চালিয়ে রোয়াংছড়ি বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এমন সময় রোয়াংছড়ি থানার সমনে পৌঁছলে বান্দরবান থেকে রুমার উদ্দেশ্যে যাওয়া পাথর বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘষৃ হয়। বড় ড্রাম ট্রাককে পাশ দিতে গিয়ে সামনে থাকার ট্রাকে ধাক্কায় নিরজয় তঞ্চঙ্গ্যা বাইক থেকে ছিটকে চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায়।

তবে পাথর বোঝাই ড্রাম ট্রাক গাড়িসহ ঘাতক ড্রাইভারকে পুলিশ আটক করতে সক্ষম হয়। জানা যায়, ঘাতক ড্রাইভার মোঃ ফোরকান (৪৫) এর বাড়ি চকরিয়া উপজেলা ডুলাহাজারা দক্ষিণ রনমহল গ্রামের বাসিন্দার নবী হোসেনের ছেলে।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর ঘটনা স্বীকার করে বলেন ঘটনাস্থল থেকে ঘাতক ড্রাইভার ফোরকান (৪৫) কে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।