শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভে

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
টানা ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়য় দুটি বসতঘর ধসে পড়েছে।
মঙ্গলবার (৭জুলাই) রাতের কোনো এক সময় ঘর দুটির এক-তৃতীয়াংশ পাশের ধলিয়া খালের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঘরে থাকা মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে পড়া দুটি টিনশেড ঘরে শ্রী অধির দাশ, শ্রী অসীম দাশ, শ্রী রাখাল দাশ ও লালন দাশের যৌথ পরিবারের ২০ জনেরও বেশি সদস্য বসবাস করতেন। অত্যন্ত দরিদ্র এই পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা বাজারে মুচির (জুতাসেলাই) কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আকস্মিক এই দুর্যোগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম বিপাকে পড়েছে এই পরিবারগুলো।

খবর পেয়ে বুধবার (৮জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহম্মেদ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

এছাড়াও সকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল দলীয় নেতাকর্মীদের নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। হঠাৎ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এই পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবদিন সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।