শিরোনাম
রাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছেখাগড়াছড়িতে সাড়ে ১১ মাসের মাথায় শিশু ধর্ষণ ঘটনায় আসামীর মৃত্যুদন্ডগ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবেরাঙ্গামাটিতে মাহিন্দ্র অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত সহ আহত ৫

খাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ গাছের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় দীঘিনালা হর্টিকালচার সেন্টারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহদাত হোসেন, দীঘিনালা উপজেলায় হর্টিকালচার সেন্টার এর উদ্যানতত্ত্ববিদ মোঃ আবুল খায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহেল রানা ও দীঘিনালা উপজেলায় কৃষকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম।

কর্মসূচির আওতায় উপজেলার সাড়ে তিনশত জন কৃষক মাঝে ১ হাজার ৭শত ৫০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে পাঁচটি করে ফলজ চারা আম, লিচু, মালটা, আমড়া ও সুপারি—প্রদান করা হয়। এছাড়া গাছ রোপণ ও পরিচর্যার জন্য জনপ্রতি সাড়ে ৭ কেজি জৈব সার এবং প্রয়োজনীয় বাঁশে খুঁটি প্রদান করা হয়।

চারা বিতরণকালে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জনগণের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তারা বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

চারা পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, বিতরণ করা চারাগুলো সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তুলবেন এবং পারিবারিক পুষ্টি ও পরিবেশ সংরক্ষণে এর সুফল কাজে লাগাবেন।