শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতু

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা শাখা প্রস্তুতি রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য ইতিমধ্যে ২৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং দুর্গতদের তাৎক্ষণিক সহায়তার জন্য শুকনো খাবার মজুত করা হয়েছে। বুধবার (৮জুলাই) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইশতিয়াক আহম্মেদ উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

এসময় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্বপ্রস্তুতি ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণসহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সভায় দুর্যোগকালীন সময়ে সরকারি-বেসরকারি পর্যায়ে ক্ষয়ক্ষতি নুনতম রাখার উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ ও আশ্রয় কেন্দ্রের উপযোগিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইমতিয়াজ, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, প্রেসক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল, মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল মোল্লা, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ হারুন-উর-রশীদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কমিটির সদস্যরা।

সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। প্রত্যন্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও ক্ষয়ক্ষতি কমাতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দূর্যোগে কেউ কাউকে ছেড়ে নয় বরং একজোট হয়ে মানুষের কল্যানে এগিয়ে আসতে হবে। আমরা যে কোন প্রকারেই প্রাকৃতিক এই দূর্যোগ মোকাবিলা করবো এবং মানুষের সহায়তায় এগিয়ে যাবো।