শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

মাটিরাঙ্গায় ৩৩ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক আটক

৪২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের মৃত: রফিকুল ইসলামের ছেলে মোঃ রুবেল (২৫), ও বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫)।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২১ মে) বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সসাদ্দাম হোসেনের নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল মাটিরাঙ্গা বাজারে জাহাঙ্গীর আলমের মোটর সাইকেল গ্যারেজ থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে এক হাজার টাকার ৩৩টি জাল নোট উদ্ধার করে।

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২২ মে) তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, জাল নোট নিয়ে সাধারন মানুষের সাথে প্রতারনা করার অভিযোগে জালনোটসহ আটক দুই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।