শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

এবার দীপংকরের জন্য ভোট চাইলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

৪৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

দীর্ঘ ১০ বছর পর আগামীকাল ২৪মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কাউন্সিল। তবে এইবারের কাউন্সিল অন্যান্য কাউন্সিলগুলো থেকে আলাদা। কেননা বিগত ২৬ বছর ধরে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি পাহাড়ের “দাদা” খ্যাত দীপংকর তালুকদার,এমপি। গত ২৬ বছরে যেসব কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে সেখানে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দী থাকলেও সভাপতি পদে কোন প্রতিদ্বন্দী ছিলনা। তবে এইবার সভাপতি পদে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভপতি নিখিল কুমার চাকমা প্রতিদ্বন্দীতা করার ঘোষণা দেওয়ার পর পাল্টাতে থাকে জেলার রাজনৈতিক আবহাওয়া। গত শনিবার রাতে দীপংকর তালুকদারের সর্মথনে আওয়ামীলীগের ৯টি সহযোগী সংগঠনের বিবৃতির পর এই তার পক্ষে ভোট চাইলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

রোববার (২২মে) বিকেলে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় প্রশান্তি পার্কে দলীয় কাউন্সিলকে ঘিরে অনুষ্ঠিত বৈঠকে কাউন্সিলরদের কাছে সভাপতি পদে দীপংকর তালুকদারের পক্ষে ভোট চাওয়া হয়।

কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের পক্ষে এ বৈঠকে অংশ নেন, জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল সহ স্থানীয় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।