শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

কাপ্তাইয়ে অসহায় দুস্থদের মাঝে স্কুল ড্রেস ও অর্থ সহায়তা বিতরণ

৪৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ৭ আর ই ব্যাটালিয়নের আয়োজনে অসহায় দুস্থদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে ৩০৫ পদাতিক ব্রিগেডর অধীনস্থ কাপ্তাইস্থ জীবতলী সেনানিবাস ৭আর ই ব্যাটালিয়ন আয়োজনে বিভিন্ন মানবিক সহায়তা বিতরণ করা হয়।

জীবতলী ইউনিয়নে ৬০জন শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুলব্যাগ, পানির ফ্লাক্স, স্কুলে সিলিং ফ্যান,হরিনছড়া প্রতিবন্ধী এক পরিবারকে ১৫হাজার টাকা, ডলুছড়ি মঈনপাড়া অসুস্থ পারিবারকে ৩বান টিন এবং দুস্থ শিশু সুজন চাকমাকে নগদ ৫হাজার টাকা বিতরণ করা হয়। মানবিক সহায়তা বিতরণ করেন ৭ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্ণেল মোঃ ফেরদৌস হাসান পিএসসি।

অধিনায়ক বলেন,পার্বত্যঞ্চলে শান্তি শৃংখলা রক্ষায় ‘অপারেশন উত্তরণ’ অধীনে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে চলছে। অত্র অঞ্চলের অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষভাবে অবদান রেখে চলছে। বিতরন অনুষ্ঠানে ৭ আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোস্তাকিন,ক্যাপ্টেন মাহামুদুল হাসান,ক্যাপ্টেন কাউছার এলাকার চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান,কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। উল্লেখ এলাকার জনপ্রতিনিধি, মেম্বর, হেডম্যান ও কার্বারী এলাকার দুঃখ দুর্দশার কথা অধিনায়ককে জানালে তিনি এ ব্যবস্থা নেন।