শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

মাটিরাঙ্গায় যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩৮

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ের সম্মুখে মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও প্যানেল মেয়র মো. রাকিবুল হাসান’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল বক্তব্য দেন।

মাটিরাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ সামছুল হক,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন,মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খোন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল বলেন,বিএনপি-জামাত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারা রাষ্ট্রবিরোধী। এদের প্রতিহত করতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে।
এছাড়াও মিছিল সমাবেশে যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।