শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দীঘিনালায় বিএনপি‘র বিক্ষোভ

৩৭

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার (৫মার্চ) সকালে দীঘিনালা উপজেলা বিএনপি‘র আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জয়নাল আবেদীন এ সঞ্চালনায় ও উপজেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রব রাজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজলো বিএনপি‘র সাধারন সম্পাদক মো: সফিকুল ইসলাম, খাগড়াছড়ি পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম,খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি আমির খান ঝিনুক, খাগড়াছড়ি জেলা ছাত্রদল সহ-সভাপতি নাসির মিয়া, দীঘিনালা উপজেলা যুবদলের আহবায়ক সোহরাব হোসেন, দীঘিনালা উপজেলা বিএনপি‘র সহ-সভাপতি ছগির ফরাজী, দীঘিনালা উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক ওসমান গনি, দীঘিনালা ছাত্রদল আহবায়ক মো: লোকমান হোসেন ও তাঁতী দলের সভাপতি তাহেরুল ইসলাম সোহাগ প্রমূখ।

সমাবেশে বক্তরা বলেন, বর্তমান সরকার মানুষের মাথাপিছু আয় বাড়িয়ে ঠিক কিন্তু অন্য দিকে দ্রব্যমূল্যের দাম উধ্বগতি হারেও বাড়িয়েছে। মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবন যাপন করা দুরস্বাধ হয় পড়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান বক্তারা।