শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

বরকলে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী গ্রেফতার

১৫৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকলে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছেন বরকল থানা পুলিশ। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাছির উদ্দিন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হোসেন,উপ-পরিদর্শক (এসআই) অভি গুপ্ত, এএসআই ছেরাজুল ইসলাম, এএসআই মোঃ ছালেহ আহম্মদ, এএসআই মোঃ কবির হোসেন সহ ৬ জন পুলিশ ফোর্স নিয়ে মধ্য রাতে অভিযান চালিয়ে উপজেলার ২ নম্বর বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ মেহের উদ্দীন এর দুই ছেলে মোঃ মতি মিয়া ও মোঃ দুলাল মিয়া।

বরকল থানার ওসি মোঃ নাছির উদ্দিন জানান, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি কোর্টের সিআর ৩৯/২০ চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী।দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন নির্দেশনা পেয়ে থানার পুলিশ ফোর্স নিয়ে গত মধ্যে রাতে নৌযোগে অভিযান চালিয়ে বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সাজাপ্রাপ্ত দুই আসামীকে রাঙ্গামাটিতে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান ওসি মোঃ নাছির উদ্দিন।