শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটির জেলা বিএনপি। বুধবার (০৩ মার্চ) সকালে কাঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, সাবেক এমপি মনি স্বপণ দেওয়ান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম সহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের নামে আওয়ামীলীগ সরকার লুটপাট শেষে নিত্যপণ্যের দাম বাড়িয়ে এবার জনগণের ভাত কাপড়ের অধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আজ দিশেহারা।