শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

দীঘিনালায় জেলা পরিষদ চেয়ারম্যান‘র গাড়ীতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

৩৫

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু’র গাড়ীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার(০১মার্চ) দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আবদুল জলিল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোজাফফর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী আলম, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বিক্ষোভ মিছিলে ঘটনায় জড়িত হামলাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।