শিরোনাম
রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ৯ রোহিঙ্গা আটকবিএনপির প্রতিষ্ঠা গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশপ্রেমের আদর্শকে ধারণ করার দিনকাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার চারা বিতরণখাগড়াছড়ির রামগড় বিজিবির আওতাধীন রহমতপুর বিওপি উদ্বোধনবান্দরবানের রোয়াংছড়িতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যুরাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সুখ দুঃখ ভাগাভাগি করেই চলার পথ সুগম করবেরামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী ও আলোচনাসভাকাপ্তাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতলংগদুতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। রবিবার (১২জুলাই) জোনের উদ্যোগে মাটিরাঙ্গার ব্যাঙমারা, ওয়াচু, গকুলপাড়া ও দয়ালকুমার পাড়ার ৫০ পরিবার এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যাদুর্গত ২০০ পরিবারসহ মোট ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি। এ সময় ওয়ারেন্ট অফিসার মোঃ রবিউল ইসলাম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল জলিল, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর মানবিক উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সহায়তা অব্যাহত থাকবে বলে জোন কর্তৃপক্ষ জানায়।