কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গে
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহি নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচনের প্রচার তুঙ্গে। আগামি ১৬জুলাই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। ইতিমধ্যে বাজার এলাকা সহ আশপাশ এলাকায় প্রার্থীদের বিভিন্ন রঙের পোষ্টার ছেয়ে গেছে। প্রার্থীরা বাজারকে উন্নয়ন, সমস্যা দূরীকরণ এবং একটি মডেল বাজারে উন্নতি করনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিকটে যাচ্ছে। কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির এবার মোট ভোটার ৫০২জন। ১২টি পদে ২১ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্ধীতা করবে।
সভাপতি পদে দুইজন মোঃ জয়নাল আবেদীন প্রতিক (ছাতা), আলহাজ্ব আবদুল আলীম কালাম (চেয়ার), সহসভাপতি পদে চারজন মোঃ মহিউদ্দিন (ফুটবল), হাবিবুল ইসলাম শিপু (মোবাইল), মিন্টু চন্দ্র শীল(গোলাপ ফুল), মোঃ রজব আলী(দোয়াত কলম), সাধারণ সম্পাদক পদে তিনজন মোঃ করিম উদ্দিন (বাঘ), মোফাজ্জল হোসেন স্বপন (দেয়াল ঘড়ি), মোঃ তরিক উল্লাহ (হারিকেন), সহসাধারণ পদে দুইজন মোঃ জাহাঙ্গীর হোসেন (মই), মোঃ ইউসুফ (চশমা), সাংগঠনিক সম্পাদক দুইজন মোঃ কুতুবউদ্দিন (কলসী), মোঃ রাশেদ(নলকূপ),অর্থ সম্পাদক পদে দুই জন মোঃ হেলাল উদ্দিন (হাত পাখা), আনোয়ারুল আজিম রাজু(চাকা), এবং কার্যকরী সদস্য পদে ছয়জন আব্দুল শুক্কুর (হাতি), মোঃ শরীফ হোসেন (ডাব), মোঃ বেলাল হোসেন মানিক( মাইক), মোঃ বাদশা মিয়া(আম), ইকবাল হোসেন মাসুদ(হাতুড়ি),ও মোহাম্মদ বায়েজিদ হোসেন (প্রজাতি)।
সভাপতি প্রার্থী আলহাজ্ব আবদুল আলীম কালাম জানান, আমার চাওয়া পাওয়া কিছু নেই, আমি বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়যুক্ত হলে বাজারের বাজারের রাস্তা,সংস্কার, ড্রেন ময়লা আর্বজনা মুক্ত, পরিস্কার পরিচ্ছন্ন ও একটি মডেল বাজারে পরিনত করব।বর্তমান সভাপতি জয়নাল আবেদীন জানান, আমাকে সদস্যরা পূণরায় নির্বাচিত করলে বাজার উন্নয়নসহ সদস্যদের মৃত্যু ফান্ডবৃদ্বি করা হবে। সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ তরিক উল্লাহ জানান আমি কি করব ইতিমধ্যে সকল বাজার সদস্যদের নিকট ইশতেহার দিয়েছি। যার মধ্যে আছে নতুন বাজারে অবাধে গবাদিপশু বিচারণ রোধ, বাজার পরিস্কার পরিচ্ছন্ন, বাজার, বর্তমান ও প্রাবীন সদস্যদের যথাযথ সম্মানসহ বাজারের সকল সমস্যা দূরীকরণে আশ্বাস প্রদান করে। বাজার নির্বাচন আন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি লোকমান আহমেদ জানান, আমরা আগামি ১৬জুলাই সুন্দর ও সুষ্ঠ একটি নির্বাচন উপহার দিব। এছাড়া বাজার সমিতির নির্বাচন কমিটির সভাপতি হিমেল দে জানান, আমরা ঐতিহ্যবাহি নতুন বাজার বণিক সমিতির নির্বাচন শান্তি ও শৃঙ্খলা ভাবে করার জন্য আইনশৃঙ্খলা মোতায়নসহ সকল ব্যবস্থা রেখেছি।