শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভরাঙ্গামাটির বিলাইছড়িতে ১৪ গ্রাম প্লাবিত দিশেহারা মানুষ ত্রাণ পায়নিপ্রধানমন্ত্রী দুঃখী মানুষের পাশে সবসময় আছেন: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
“তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক আয়োজনে উপজেলা পরিষদ এর হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলার চাকমার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজস্থলী নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ ইউছুপ হাসান। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান, সাংবাদিক আজগর আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, পল্লি সঞ্চয় ম্যানজার রতন দে, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা, তথ্য আপা লুই মারমা,সহ প্রশাসনের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ইউএনও বলেন ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট এই বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে অগ্রনী ভুমিকা রাখতে হবে।

আলোচনা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারি, পরিবার কল্যাণ পরিদর্শক/পরিদর্শীকা, উপসহকারি কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তার মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।