শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষের

॥ নিজস্ব প্রতিবেদক ॥
টানা বৃষ্ঠিতে পার্বত্য চট্টগ্রামে এবারের তিন জেলার বেশীর ভাগ উপজেলার নিন্মাঞ্চলই বন্যায় মানুষের ব্যাপক ক্ষতি সাধান হয়েছে। কোথাও কোথাও মানুষ ঘর থেকেও বের হতে পারছে না। এ পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে তিন জেলার পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উপস্থিতি অপ্রতুল হলেও সেনাবাহিনী, বিজিবি’র উপস্থিতি লক্ষ্যনীয় বলে সাধারণ মানুষ তাদের মতামতে উত্তাপন করছে।

এদিকে রবিবার (১২জুলাই) বাংলাদেশ সেনাবাহিনী ৩০৫পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়নের অধিন (৩৮বীর) কাপ্তাই সেনা জোন বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে। বিকাল ৪ঘটিকায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আসা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কাপ্তাই সেনাজোনের পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

এসময় সেনাবাহিনীর দক্ষ মেডিক্যাল অফিসার আশ্রয় কেন্দ্রে আসা শিশু, বৃদ্ধ ও নারীদের বিভিন্ন পরীক্ষাসহ ঔষধ দেয়া হয়। সেনাবাহিনীর মেডিক্যাল অফিসার জানান,বেশির ভাগ শিশুর সর্দি, ঠান্ডা জনিত কাশি, অনেক নারী ও বৃদ্ধ পুরুষের ঠান্ডা জনিত কাশি, অনেক হাঁপানি, শরীর দূর্বল, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।

এসময় কাপ্তাই আশ্রয় কেন্দ্রে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা নিতে আসা আসমা বেগম জানান, শিশু বাঁচ্ছা অসুস্থ তাই সেবা নিতে আসছি। বৃদ্ধ শরিফা খাতুন জানান, সেনাবাহিনীর আমার চিকিৎসা করেছে এবং ফ্রি ঔষধ দিয়েছে তাঁতে আমি খুশি। কাপ্তাই ৪নম্বর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে প্রবলবর্ষণে ক্ষতিগস্ত পরিবার আশ্রয় কেন্দ্রে এসেছে। এবং বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন আশ্রয় কেন্দ্রে আসা প্রায় ৫শ’নারী, শিশু ও বয়স্কদের মাঝে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে তাঁর জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন তথ্য সুত্রে জানাযায় প্রায় ৫শ’জনকে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। বিকালে কাপ্তাই সেনাজোন কমান্ডার লেঃকর্ণেল নাজমুল কাদির শুভ পিএসসি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজনের সাথে কথা বলেন।এবং সেনাবাহিনী এধরণের দুর্যোগে বন্যার্তদের পাশে ভবিষ্যতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অপর দিকে অতিবর্ষণে ও পাহাড় ধসে কাপ্তাই ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিট কতৃর্ক ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (১২জুলাই) সকাল ১০টায় বরইছড়ি এলাকায় কাপ্তাই উপজেলায় এসব পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিট কার্যনির্বাহী সদস্য সুমন মারমা, ইউনিট লেভেল অফিসার মইনুল ইসলাম পলাশ, যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর, স্থানীয় মেম্বার জাহিদুল ইসলাম ও কাপ্তাই উপজেলার যুব সদস্যগণ।

অন্য দিকে কাপ্তাই উপজেলা তাঁতীদলের পক্ষ হতে দূর্যোগ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে একদিনের খাদ্য বিতরণ করা হয়। রবিবার (১২জুলাই) দুপুর ২টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রের আড়াশ লোকজনের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী কাপ্তাই উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ আফছার উদ্দিনের উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়। সভাপতি আফছার উদ্দিন এসময় তাঁর অসুস্থ বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মহির উদ্দিনের জন্য দোয়া প্রার্থনা করে। এবং দূর্যোগে সকলকে পাশে থাকার জন্য আহবান জানান। এসময় কাপ্তাই উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ তরিক উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিক, ইউনিয়ন সাবেক সহসভাপতি আবু, ইউনিয়ন তাঁতীদলের যুগ্নসম্পাদক নুরুল আলম মানিক উপস্থিত ছিলেন।

এসময় ক্ষতিগ্রস্ত সেবা গ্রহীতা এবং সাধারণ মানুষ, ভুমি ধ্বসে আহতদের পরিবারের সদস্য অনেকেই প্রশ্ন করেন এবং বলেন দূর্গতদের সহায়তায় সেনাবাহিনী ও বিজিবির উপস্থিতিই বেশী, জেলা পরিষদ, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন কোথায়।