॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও মৎস্য কর্পোরেশনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাপ্তাই হ্রদের মাছ পাচার করতে গিয়ে মাছ সহ সিএনজি অটোরিক্সা আটক করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারা। শনিবার (১১জুলাই) সকাল ১১টার দিকে রাঙ্গামাটির আসামবস্তী ভায়া কাপ্তাই-সড়কের কামিলাছড়ি এলাকায় স্থলপথে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৯৫ কেজি মাছ জব্দ করা হয় বলে বিএফডিসি’র কাপ্তাই উপকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন।।
বিএফডিসি’র প্রশাসনিক সুত্র জানায়, মাছের প্রজননকে কেন্দ্র করে প্রতিবছর তিন মাসের জন্য কাপ্তাই হ্রদ থেকে কোন প্রকারের মাছ শিকার বন্ধ ঘোষণা করা হয়। এ ঘোষান প্রত্যার করেনি জেলা প্রশাসন ও মৎস্য উন্নয়ন কর্পোরেশন। কিন্তু কিছু ব্যবসায়ী আইনকে অমান্য করে গোপনে মাছ শিকার করে পাচার করতে গিয়ে মাছ সহ অটোরিকশা জব্দ করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র এর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ মৎস্য উন্নন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন জানান, পাচারকৃত মাছের মধ্যে ৬০ কেজি মলা, ২৫ কেজি কালিবাউশ ও ছোট আঁইড় এবং ১০ কেজি টেংরা-বাচা সহ ৯৫ কেজি মাছ রয়েছে। এসব মাছ কাপ্তাই লেক থেকে অবৈধভাবে আহরণ করে বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পওে গোপন সংবাদ পেয়ে ) কাপ্তাই উপকেন্দ্র এর সংশ্লিষ্ট কর্মকর্তারা মাছ সহ পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। জব্দ করা মাছ কাপ্তাই শিলছড়ি বাজারে প্রকাশ্য নিলামের মাধ্যমে ২০,৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে। জব্দকৃত সিএনজিটি বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযানের সময় সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কাপ্তাই লেকে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণ এবং মাছ পাচার রোধে বিএফডিসির অভিযান অব্যাহত থাকবে। সপ্তাহ পূর্বে কাপ্তাই লেকে অভিযান চালিয়ে চারটি নৌকাসহ বিশ হাজার ফুট কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করা হয়েছিল।