শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবেবন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকারাঙ্গামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যুবাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা স্থাপনা নির্মাণ নয়: ওয়াদুদ ভূঁইয়া এমপিসকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধার

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণ

১৭

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে ফেনী নদীর পানি বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রামগড় ৪৩ বিজিবি। রবিবার (১২ জুলাই) দুপুরে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সুবিধা-অসুবিধার বিষয়ে অবগত হন। তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় সকল ধরণের সহায়তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।

রামগড় ৪৩ বিজিবির আওতাধীন রামগড় পৌরসভার নদীরপাড়, গর্জনতলী, বল্টুরামটিলা, বৈদ্যটিলা এলাকায় অতিবৃষ্টির ফলে যখন অসংখ্য পরিবার বিপর্যন্ত, তখন মানবিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় ত্রাণ সামগ্রী বিতরণে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে দুর্গত মানুষের কষ্ট লাঘবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিজিবির সদস্যরা। সংকটময় এই মুহূর্তে বিজিবি সদস্যদের মানবিক উপস্থিতি অসহায় মানুষের জন্য হয়ে উঠেছে সাহস ও আশার প্রতীক।

বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হিসেবে চাল ৫ কেজি, তেল ১ লিটার, ডাল ১ কেজি, লবন ১ কেজি, মোমবাতি ১ প্যাকেট, চিড়া ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ১ কেজি, ম্যাচ ২টি, বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, রামগড় ৪৩ বিজিবির কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ।

বিজিবি সূত্রে জানা গেছে, ত্রাণ বিতরণের পাশাপাশি রামগড় বিজিবি কর্তৃক বন্যা কবলিত এলাকায় পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখা, বন্যা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ সহ আশ্রয় কেন্দ্রে যাতায়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং যে কোনো দুর্যোগ পূর্ণ পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।