শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণ

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের, খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ ব্রিগেডের আওতাধীন বাঘাইহাট জোন কর্তৃক প্রায় দুই শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (১১জুলাই) সকালে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের, খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ ব্রিগেডের, আওতাধীন বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) কর্তৃক বঙ্গলতলী এবং রূপকারী ইউনিয়ন এলাকায় প্রায় দুই শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বিগত দিনগুলোতে স্থানীয় প্রশাসন কর্তৃক বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করা হলেও, বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং স্থানীয় প্রশাসন জরুরী সেবা কার্যক্রম পৌঁছাতে ব্যর্থ হন।

এ প্রেক্ষিতে শনিবার বাঘাইহাট জোনের সরাসরি তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নিত্যপ্রযয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরী সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা দুর্গত মানুষদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ কঠিন সময়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা তাদের দূর্ভোগ অনেকাংশেই লাঘব করছে।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর চলমান দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।