শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

দূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণ

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
সারাদেশে অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধ্বসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত ১ শত ৪০ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

রবিবার (১২জুলাই) বিকেল ৪ টায় প্রথমে কাপ্তাই আশ্রয়কেন্দ্র কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ মাঠে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর পক্ষ হতে দুর্যোগে ক্ষতিগস্ত ১ শত ২০ জন অসহায়কে ত্রান সহায়তা তুলে দেন বিজিবির রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দীক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি এবং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। এসময় সেক্টর কমান্ডার এবং কাপ্তাই ব্যাটালিয়ন ( ৪১ বিজিবি) এর অধিনায়ক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময়ও করেন।

পরে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠান শেষে সেক্টর কমান্ডার এবং ৪১ বিজিবির অধিনায়ক কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রান সহায়তা তুলে দেন। বিতরণকালে কর্ণফুলি সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন এবং ৪১ বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ত্রাণ সহায়তা বিতরণ শেষে সেক্টর কমান্ডার উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, সাম্প্রতিক টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে রাঙ্গামাটি জেলায় বহু সংখ্যক পরিবার পানি বন্ধি হয়ে রয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মহাপরিচালক এর নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসাবে মানুষকে উদ্ধার করা, ত্রান সহায়তা বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।