শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

টিসিবি পণ্য বিক্রয় পরিদর্শনে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ইউএনও

৯৯

॥ কবির হোসেন,কাপ্তাই ॥

কাপ্তাই উপজেলা সদরে লাইনে দাঁড়িয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে টিসিবি পণ্য কেনার জন্য সাধারণ জনগন এর ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিকেজি চিনি ৫০ টাকা, প্রতিকেজি ডাল ৫০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তৈল ৮০ টাকা হারে সরকার কর্তৃক নির্ধারিত ডিলারের মাধ্যমে এই পণ্য বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১৮আগস্ট) কাপ্তাই উপজেলা সদরে টিসিবির বিক্রয় কার্যক্রম পরিদর্শনে এসে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক এবং উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান সন্তোষ প্রকাশ করেন। এসময় তারা সাংবাদিকদের বলেন, সরকার কর্তৃক নির্ধারিত দামে ডিলারের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি হচ্ছে উপজেলা সদরে। এতে সাধারণ জনগণ খুবই উপকৃত হচ্ছে।

এ সময় কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন, ডিলার বির্দশন বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

ই-পিসি/আর