শিরোনাম
রাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবারহাতির অবাধ বিচরণ, হাতি সূরক্ষা সহ হাতির করিডর সচল রাখতে হবেরাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মাদক সেবনকারীকে জেলদূর্যোগ হল দুটি তারমধ্যে একটি প্রাকৃতিক অন্যটি হল মানব সৃষ্ট দূর্যোগমানুষের মৌলিক চাহিদা পূরণে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সাচিং প্রু জেরী

সরকারি কর্মকর্তা-কর্মচারিরা জনগনকে সেবা দিতে প্রস্তুত

৯৪

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ বলেছেন, সরকারি সকল কর্মকর্তা-কর্মচারিরা জনগনকে সেবা দিতে প্রস্তুত। তাই আপনাদের যে কোনো সমস্যা সরকারি দপ্তরে যোগাযোগ করে সমস্যা সমাধান করতে পারেন এবং বিভিন্ন পাড়া পর্যায়ে উপকারভোগীদের সুবিধার পাশাপাশি অসুবিধাও থাকতে পারে তা লাইন ডিপার্টমেন্টের অফিসকে জানাতে হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কারিতাসের উদ্যোগে উপকারভোগীদের সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এ সব কথা বলেন।

এসময় পেপ-সিএইচটি প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার (হিসাব ও প্রসাশন) নেছারুল আলম খান’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন,মাঠ কর্মকর্তা মোঃসোলায়মান।

জুনিয়র প্রোগ্রাম অফিসার(হিসাব ও প্রসাশন) নেছারুল আলম খান প্রকল্পের মার্কেটিং কার্যক্রম সর্ম্পকে তুলে ধরে বলেন, প্রতি মাসে পাড়া পর্যায়ে কারিতাস কৃষি শিক্ষা কেন্দ্র পরিচালিত হয়। উক্ত কেন্দ্রে সকল প্রকার সমস্যা ও কৃষি বিষয়ক কারিগরি বিষয়বস্তু গুলো আলোচনা করা হয়। প্রকল্প হতে প্রাপ্ত কারিগরি জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার জন্য প্রকল্পের উপকারভোগীদের আহব্বান জানান ।

ই-পিসি/আর