শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

সেবার মান ও সংকট দূর হবে

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসকের যোগদান

৩৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে একসাথে ১০ জন নতুন চিকিৎসকের যোগদান করেছে। সোমবার (২৮ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগে ৪২তম বিসিএস ( স্বাস্থ্য) ক্যাডারে উর্ত্তীণ হয়ে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে যোগদান করে।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, ডাঃ ওমর ফারুক রনি ( আরএমও) যোগদানকৃর্ত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পঃপ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীর চাপ, টিকা প্রদান সহ প্রাত্যহিক রোগীর চিকিৎসা সেবা দিতে এতদিন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ছিল না। আশা করছি তাঁদের যোগদানের মধ্য দিয়ে এই সংকট দূরীভূত হবে এবং সেবার মান বাড়বে।