শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

কাপ্তাইয়ে নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুন উদ্বোধন

৪৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ফেব্রুয়ারি) সকাল ১১টায় নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান প্রধান অতিথি উপস্থিত থেকে ওই বিএনসিসি প্লাটুনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেট। গার্ড অব অনার শেষে প্রধান অতিথি বিএনসিসি পতাকা উত্তোলনের মাধ্যমে বিএনসিসি প্লাটুনের উদ্বোধন করেন এবং পরে তিনি ক্যাডেটদের উদ্যোশে বক্তব্য রাখেন।

এসময় কর্ণফুলী রেজিমেন্টের চট্টগ্রামের কমান্ডার লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ডার এম মামুনুর রশিদ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার নূরে আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, বিএনসিসি নৌ উইং উপ- পরিচালক লেঃ কমান্ডার কাজী ইফতেখার হোসেন, চট্টগ্রাম ফ্লোটিলার অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ গোলাম মোহাইমেন সহ পদস্থ সামরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।