শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

রাঙ্গামাটিতে ৩৭ লিটার দেশীয় চোলাইমদ সহ আটক ২

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে দেশীয় ৩৭ লিটার চোলাই মদ সহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আয়েশা আক্তার (৪৫) ও সিজি চাকমা । রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মানিকছড়ি চেকপোষ্টে চট্টগ্রামগামী পাহাড়িকা বাসে তল্লাশি চালিয়ে চোলাই মদ সহ তাদের আটক করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামগামী একটি পাহাড়িকা বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ। এসময় পলিথিনের মোড়ানো ৩৭ লিটার দেশীয় চোলাই মদ পাচারকালে শহরের মানিকছড়ি চেকপোষ্ট থেকে দুইজনকে আটক করে পুলিশ।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।