শিরোনাম
কাপ্তাই উপজেলায় লেপ-তোষক কারিগররা ব্যস্ত, ব্যবসায় অর্থের অংকও বাড়ছেপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন সচিব মিজ কানিজ মওলারাঙ্গামাটি রাজন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরুমাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে আশ্রমের ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধনখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুই পিকআপে অগ্নিসংযোগদেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভবাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধনমাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবেবান্দরবানের ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে পাউবোর বাঁধ নির্মাণের তিন মাসে ধস

মহালছড়িতে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী

১,৭৩৯

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মহালছড়ির ধুমনীঘাট নতুনপাড়া এলাকা থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯ টায় মহালছড়ি উপজেলার ধুমনীঘাট নতুনপাড়া এলাকা হতে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী, অবৈধভাবে চাঁদা উত্তোলন ও নাশকতামূলক কর্মকান্ড পরিচালনাকারী কল্প রঞ্জন চাকমাকে গোপন তথ্যের ভিত্তিতে আটক করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অন্তর্ভুক্ত মহালছড়ি সদর জোনের জোন কমান্ডার এর নেতৃত্বে এক বাড়িতে অভিযান চালিয়ে ধুমনিঘাট নতুন পাড়ার লাহেন্দ্র চাকমার ছেলে কল্প রঞ্জন চাকমাকে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামসহ আটক করে। ঘটনাস্থল থেকে ১টি এলজি, ২ রাউন্ড গুলি, নগদ ৪ হাজর ৭ শত ৩০ টাকা, ২টি মোবাইল ফোন (বাটন), ১টি ব্যাগ, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে মহালছড়ি সেনা জোন কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র, এ্যামোনিশন এবং নথিপত্রসহ মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে মহালছড়ি সদর জোন কমান্ডার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউপডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যরা সম্প্রতি অত্যন্ত গোপনীয়তার সাথে অত্র জোনের বিভিন্ন স্থানে চাঁদা আদায় করছে এবং ভবিষ্যতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করছে, এই মর্মে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র জোন কর্তৃক নিয়মিত অপারেশন কার্যক্রম অব্যাহত রেখেছে। এমতাবস্থায়, সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে অত্র জোন কর্তৃক টহল পরিচালনা করা হলে উল্লেখিত চাঁদাবাজকে আটক করা হয়। উক্ত কার্যক্রমে জড়িত ব্যক্তি এবং পরিকল্পনাকারীদেরকে জোনের আওতাধীন এলাকায় কোন প্রকার অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে দেয়া হবে না এবং এ ব্যাপারে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও চাঁদা আদায়ের রসিদ বই সহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে অস্ত্র মামলা রুজু করে খাগড়াছড়ি কোর্টে প্রেরণ করা হবে।