শিরোনাম
কাপ্তাই উপজেলায় লেপ-তোষক কারিগররা ব্যস্ত, ব্যবসায় অর্থের অংকও বাড়ছেপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন সচিব মিজ কানিজ মওলারাঙ্গামাটি রাজন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরুমাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে আশ্রমের ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধনখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুই পিকআপে অগ্নিসংযোগদেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভবাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধনমাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবেবান্দরবানের ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে পাউবোর বাঁধ নির্মাণের তিন মাসে ধস

লামায় প্রেমিকের গায়ে হলুদের দিনে গলায় ফাঁস দিল স্কুলছাত্রী আত্মহত্যা

১১৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৮টায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধূইল্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত উম্মে সালমা (১৪) ফাইতং ধূইল্যাছড়ি এলাকার হাফেজ আহমদ ও আয়েশা বেগমের মেয়ে। মেয়েটি ফাইতং ইউনিয়নের বেসরকারি স্কুল ‘মাস্টার আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ের’ ৭ম শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে মেয়ের পিতা হাফেজ আহমদ বলেন, আমার স্ত্রী বাড়িতে ছিলনা। আমি সন্ধ্যার পর কাজে বাজারে গিয়েছিলাম। বাড়িতে মুরুব্বি কেউ না থাকার সুযোগ পেয়ে মেয়েটি ঘরের ছালের আড়েঁর সাথে রশিতে ঝুলে ফাঁস খায়। ফাইতং ফাঁড়ির পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রেম ঘটিত কারণে মেয়ে ফাঁস খেয়েছে বলে আমার স্ত্রী আমাকে জানিয়েছে।

এ বিষয়ে কথা হয় ফাইতং ৪নং ওয়ার্ড মেম্বার আহমদ মিয়ার সাথে তিনি জানান, মেয়েটি আত্মহত্যার করার পর জানতে পারি একই গ্রামের এক ছেলের সাথে মেয়েটির প্রেম ছিল। ওই ছেলের বৃহস্পতিবার রাতে গায়ে হলুদ ছিল। প্রেমে ব্যর্থ হয়ে ও ভালোবাসার মানুষের অন্যের সাথে বিয়ে হয়ে যাচ্ছে দেখে মেয়েটি গলায় ফাঁস খেয়েছে বলে ধারনা করা হচ্ছে।

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, লাশটি রাত ১০টার দিকে উদ্ধার করে ফাইতং পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।