শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য উদ্বোধন

৬৯

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানে জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী স্মরণীয় করে রাখতে উদ্বোধন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বান্দরবান ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন অফিসের সামনে স্থাপন করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য “হৃদয়ে বঙ্গবন্ধু” উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

ভাস্কর্যটির উচ্চতা ৩ ফুট এবং বেইজের উচ্চতা ৪ ফুট। দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটি দেখা যাবে বান্দরবান-মেঘলা সড়ক থেকে।

ভাস্কর্যটির পরিকল্পনায় ছিলেন বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম।

তিনি বলেন, “ভাস্কর্যটি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করবে এবং নতুন প্রজন্মের কাছে দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানকে ফুটিয়ে তুলবে।”
বঙ্গবন্ধুর এ আবক্ষ ভাস্কর্য উদ্বোধনকালে ট্যুরিস্ট পুলিশের বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ সরকারী বেসরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।