শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

খাগড়াছড়িতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস পালন

৬৪

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি ও মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ডিসেম্বর) সকালে মাইনী ভেলীস্থ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। প্রথমে মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এর পরপরই ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’ সহ সামরিক-বেসামরিক, বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠন।

 

সকাল থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের প্রতিনিধিরা স্মৃতিসৌধে এসে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি সন্মান জানান।

এছাড়াও রয়েছে খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজ, জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি।