শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

খাগড়াছড়িতে বিজয় দিবস উপলক্ষে পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা

৮৮

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ০১ (এক) দিনের জন্য পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষনা করেছে। খাগড়াছড়ি জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ ফি ছাড়াই প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা।

১৬ই ডিসেম্বর ০১ (এক) দিনের জন্য হর্টিকালচার পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেকেসহ সব পর্যটন কেন্দ্রে এ সুবিধা থাকবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রবেশ মূল্য ফ্রি করে দেয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।

এদিকে ব্যবসায়ী মালিকগণ ১৬ই ডিসেম্বর থেকে টানা ৩ দিনের ছুটি হওয়ায় সাজেকসহ প্রায় খাগড়াছড়ি হোটেল মোটেল গেস্ট হাউসগুলো আগে থেকেই বুকিং করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, খাগড়াছড়িতে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকরা যাতে নিরাপদে ঘুরে বেড়াতে পারে সেজন্য প্রতিটি পর্যটনকেন্দ্রে টুরিস্ট পুলিশের সদস্যরা মোতায়েন থাকবে এছাড়াও সাদা পোষাকধারী পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে।